সারাদেশ

কাপাসিয়ায় আমরাইদ বাজার ড্রেন নির্মাণকাজের মাপঝোক ও ইঞ্জিনিয়ারিং পর্যবেক্ষণ।

প্রিন্ট
কাপাসিয়ায় আমরাইদ বাজার ড্রেন নির্মাণকাজের মাপঝোক ও ইঞ্জিনিয়ারিং পর্যবেক্ষণ।

ছবি : মো: সিরাজুল ইসলাম


প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর ২০২৫, রাত ৯:৪০

কাপাসিয়া প্রতিনিধি: মো: সিরাজুল ইসলাম 

গাজীপুর জেলার, কাপাসিয়া উপজেলার,আমরাইদ বাজারের  দূষিত নোংরা  ময়লা পানির ড্রেনের লাইন নির্মাণকাজের মাপঝোক ও ইঞ্জিনিয়ারিং পর্যবেক্ষণ অনুষ্ঠিত হয়েছে। 

স্থানীয় ব্যবসায়ী  ও জনগণের দীর্ঘদিনের দাবির পর এ কাজের অগ্রগতি শুরু হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়েদ ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম (বাদল) উপস্থিত ছিলেন দলের আরো অনেক নেতৃবৃন্দ। 

 প্রধান অতিথি, সাইফুল ইসলাম  (বাদল)   বলেন, “আমরাইদ বাজারের ব্যবসায়ী ও এলাকার জনগণের স্বাস্থ্যের কথা চিন্তা করে ড্রেন নির্মাণকাজ অত্যন্ত জরুরি ছিল। 

এই কাজ শেষ হলে বাজার ও আশপাশের পরিবেশ অনেকটা পরিবর্তিত হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাজার কমিটির সভাপতি জহিরুল ইসলাম সিকদার (আলম) ও সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন।

 তারা দুজনেই বলেন, বাজার এলাকায় দীর্ঘদিন ধরে জমে থাকা নোংরা পানি ও দূষিত আবর্জনা স্থানীয় ব্যবসা-বাণিজ্যে বিরূপ প্রভাব ফেলছিল।

 ড্রেন নির্মাণ হলে ব্যবসায়ী ও ক্রেতাদের ভোগান্তি অনেকটাই কমে যাবে।

কাজের মান ও সঠিক বাস্তবায়ন নিশ্চিত করতে ইঞ্জিনিয়ারদের সার্বিক পর্যবেক্ষণও করা হয়।

 এ সময় বাজার কমিটির অন্যান্য সদস্যসহ এলাকার বিশিষ্ট নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

স্থানীয়রা জানান, এ ড্রেন নির্মাণ কাজটি সফলভাবে শেষ হলে আমরাইদ বাজারের  পরিবেশ আরও উন্নত হবে এবং জনস্বাস্থ্যের ঝুঁকি অনেকাংশে কমে আসবে।