সারাদেশ

সালথায় ক্ষুদ্রঋণ ভিত্তিক এনজিও টিএমএসএস এর নতুন শাখা উদ্বোধন

প্রিন্ট
সালথায় ক্ষুদ্রঋণ ভিত্তিক এনজিও টিএমএসএস এর নতুন শাখা উদ্বোধন

ছবি : সালথায় ক্ষুদ্রঋণ ভিত্তিক এনজিও টিএমএসএস এর নতুন শাখা উদ্বোধন


প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর ২০২৫, সন্ধ্যা ৭:২৮

ফরিদপুরের সালথায় ক্ষুদ্রঋণ ভিত্তিক এনজিও ঠেঙ্গামারা মহিলা সবুজসংঘ (টিএমএসএস) এর শাখা অফিস উদ্বোধন করা হয়েছে।

আজ ১৭ সেপ্টেম্বর বুধবার সকাল ১১ টায় সালথা স্কুল রোড চৌধুরী বাড়িরসামনে এনজিওটির ভাড়াকৃত ভবনে অফিস উদ্বোধন করা হয়।

এসময় প্রধান অতিথির বক্তব্যে টিএমএসএস বরিশাল ডোমেইন এর সহকারী পরিচালকমোঃ গোলাম মোস্তফা বলেন  টিএমএসএস এটি একটিনারী ভিত্তিক বাংলাদেশি প্রতিষ্ঠান যা বাংলাদেশে দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়নও আর্থ-সামাজিক অবকাঠামো উন্নয়নের উদ্দেশ্যে কর্মরত। টিএমএসএস বাংলাদেশের গ্রামাঞ্চলেসেবার মান উন্নত ও ক্ষুদ্রঋণ বিতরণ কার্যক্রম পরিচালনা করে আসছে। গ্রামাঞ্চলের দরিদ্রজনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের জন্য তাদেরকে  ক্ষুদ্রঋণপ্রদানের মাধ্যমে স্বাবলম্বী করার জন্য টিএমএসএস কাজ করছে। তারই ধারাবাহিকতায় সালথায়আজ অফিস উদ্বোধনের সময়ই আমরা ২৯ লক্ষ টাকা ঋণ প্রদান করছি।

 সালথা বাজার কমিটির সেক্রেটারি মোঃ বাচ্চু মিয়া বলেন সালথায় আগে থেকেকয়েকটি এনজিও আছে এবং নতুন করে  টিএমএসএস আসলোতাতে এলাকার মানুষের জন্য আরো উপকার হলো। কারণ ব্যাংক থেকে ঋণ নিতে গেলে গত কাগজপত্রলাগে যেমন জমির দলিল যা দরিদ্র পরিবারের লোকজন দিতে পারে নাই।  টিএমএসএস এই জটিল কাগজপত্র ছাড়াই যদি ঋণ প্রদানকরে তাহলে মানুষের উপকার হবে। দরিদ্র পরিবারগুলি ঋণ নিয়ে স্বাবলম্বী হবে।

 এসময় উপস্থিত ছিলেন টিএমএসএস বরিশাল ডোমেইন এর সহকারী পরিচালক মোঃগোলাম মোস্তফা, টিএমএসএস ফরিদপুর জোনাল ম্যানেজার মোঃ আবু বকর সিদ্দিক, টিএমএসএসফরিদপুর রিজিয়ন প্রধান মোঃ আহসান হাবিব, সালথা শাখা ব্যবস্থাপক মোঃ সাইফুল ইসলাম শাওন,সালথা থানার সাব ইন্সপেক্টর মোঃ রনি, সালথা বাজার কমিটির সেক্রেটারি মোঃ বাচ্চু মিয়া,সোনালি ব্যাংক সালথা বাজার শাখার ম্যানেজার মোঃ মাহবুবুর রহমান, সাংবাদিক সাইফুল ইসলামমারুফ, এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।