গতকাল ১৬ অগাষ্ট সিরাজগঞ্জে দিনব্যাপী দাবা প্রতিযোগিতা তুলে দেওয়া হলো বিজয়ীদের হাতে পুরস্কার
সিরাজগঞ্জ জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে একদিনব্যাপী অনূর্ধ্ব-১৬ বালকবালিকাদের দাবা প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামের হলরুমে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি-২০২৫ এর অংশ হিসেবে এ প্রতিযোগিতা আয়োজন করা হয়।
দিনব্যাপী নক আউট পদ্ধতিতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২৬ জন বালক ও ১৮ জন বালিকা সহ মোট ৪৪ জন অংশগ্রহণ করে। সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল ৫টায় খেলা শেষ হয়।
ফলাফলে বালক বিভাগে ভিক্টোরিয়া হাই স্কুলের ইশতিয়াক আহমেদ জিসান প্রথম, যুবরাজ মালাকার দ্বিতীয় এবং পাইকপাড়া মডেল হাই স্কুলের মো. জাকারিয়া হোসেন তৃতীয় হয়। বালিকা বিভাগে হাজী আহমেদ আলী উচ্চ বিদ্যালয়ের উমা রাণী সূত্রধর প্রথম, রিয়া রাণী সূত্রধর দ্বিতীয় এবং ভিক্টোরিয়া হাই স্কুলের নাদিয়া জান্নাত তৃতীয় স্থান অর্জন করে।
প্রতিযোগিতা পরিচালনায় ছিলেন হাফিজুল ইসলাম, জাহাঙ্গীর আলম, রাশেদুল হাসান ও কাওছার আহমেদ।
বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়। জেলা ক্রীড়া অফিসার মো. নুরে এলাহীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. শরীফুল ইসলাম, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদ খান হাসান এবং ছাত্র প্রতিনিধি সজীব সরকার।
মতামত