খেলাধুলা

নড়াইলে তারুণ্যের উৎসব–২০২৫ উদযাপন উপলক্ষ্যে চুকবল প্রশিক্ষণ–২০২৬ এর শুভ উদ্বোধন

প্রিন্ট
নড়াইলে তারুণ্যের উৎসব–২০২৫ উদযাপন উপলক্ষ্যে চুকবল প্রশিক্ষণ–২০২৬ এর শুভ উদ্বোধন

প্রকাশিত : ২৪ জানুয়ারি ২০২৬, সন্ধ্যা ৬:২১

নড়াইল, ২৪ জানুয়ারি ২০২৬ তারুণ্যের উৎসব–২০২৫ উদযাপন উপলক্ষ্যে নড়াইলে শুরু হয়েছে চুকবল প্রশিক্ষণ–২০২৬। শনিবার (২৪ জানুয়ারি) বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে এক আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এ প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয়। আশিকুর রহমান সৌরভের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা ক্রীড়া সংস্থার সদস‍্য মো : আল আমিন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুকবল প্রশিক্ষক মোহাম্মদ আজিজুল হাকিম মুন্না । উদ্বোধনী বক্তব্যে বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে খেলাধুলার মাধ্যমে সুস্থ ও শৃঙ্খল জীবন গড়ে তুলতে চুকবল একটি সময়োপযোগী ও নিরাপদ খেলা। বক্তারা আরও বলেন, চুকবল প্রশিক্ষণের মাধ্যমে জেলার প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে জাতীয় পর্যায়ে তৈরি করার লক্ষ্য নেওয়া হয়েছে। এ ধরনের প্রশিক্ষণ তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন। প্রশিক্ষণে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্রীড়া ক্লাবের তরুণ খেলোয়াড়রা অংশগ্রহণ করছে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণের কথাও জানান আয়োজকরা। উদ্বোধনী অনুষ্ঠান শেষে খেলোয়াড়দের নিয়ে একটি প্রদর্শনী চুকবল ম্যাচ অনুষ্ঠিত হয়, যা উপস্থিত দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করে।