এশিয়া কাপ ক্রিকেট ২০২৫–এর সুপার ফোর পর্বে বাংলাদেশ বনাম ভারতের উত্তেজনাপূর্ণ খেলা বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ প্রাঙ্গণে বড় পর্দায় সরাসরি সম্প্রচার করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, সরকারি আজিজুল হক কলেজ শাখার উদ্যোগে আয়োজিত এ খেলা দেখতে কলেজ শিক্ষার্থীসহ সাধারণ খেলা-প্রেমী মানুষের উপচেপড়া ভিড় জমে যায়। কলেজ চত্বরে একসাথে বসে ম্যাচ উপভোগ করতে পেরে শিক্ষার্থীদের মাঝে বিরাট আনন্দ ছড়িয়ে পড়ে।
শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন পর এভাবে বড় পর্দায় খেলা দেখতে পেরে তারা অত্যন্ত উচ্ছ্বসিত। আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তারা বলেন, এ ধরনের আয়োজন তাদের ভ্রাতৃত্ব, বন্ধন ও একাত্মবোধকে আরও দৃঢ় করে।
ছাত্রদল নেতাকর্মীরা জানান, দল-মত নির্বিশেষে সবাইকে একত্রিত করে আনন্দ ভাগাভাগি করাই তাদের উদ্দেশ্য। ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
মতামত