সারাদেশ

গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের কার্যকরী সভাপতি নির্বাচিত হলেন জাকির হোসেন চৌধুরী কামাল, কাপাসিয়ায় আনন্দ উদযাপন।

প্রিন্ট
গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের কার্যকরী সভাপতি নির্বাচিত হলেন জাকির হোসেন চৌধুরী কামাল, কাপাসিয়ায় আনন্দ উদযাপন।

ছবি : মো: সিরাজুল ইসলাম


প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর ২০২৫, রাত ১১:১৬

গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের  নির্বাচিত কার্যকরী সভাপতি জাকির হোসেন চৌধুরী কামালকে,  ফুলের মালা দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন কাপাসিয়া উপজেলার নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনগণ।

 কাপাসিয়ার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত শতাধিক নেতাকর্মী, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সাধারণ মানুষ তাকে বরণ করে নেন। 

এ সময় উপস্থিত সকলেই ফুলের মালা ও তোড়া দিয়ে কামালকে অভিনন্দন জানান।

শুভেচ্ছা বিনিময়ের সময় বক্তারা বলেন, দীর্ঘদিন সাংবাদিকতার সাথে জড়িত থেকে সততা ও নিষ্ঠার সাথে কাজ করায় জেলার সাংবাদিকদের সর্বসম্মত পছন্দ হয়েছেন জাকির হোসেন চৌধুরী কামাল। 

তাঁর নেতৃত্বে গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদ আরও শক্তিশালী হবে এবং সাংবাদিক সমাজের ন্যায্য অধিকার ও মর্যাদা রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

কামাল তাঁর প্রতিক্রিয়ায় বলেন, “এ দায়িত্ব আমার জন্য যেমন সম্মানের, তেমনি একটি বড় দায়িত্বও বটে। 

সাংবাদিকদের কল্যাণ, অধিকার প্রতিষ্ঠা ও পেশাগত উন্নয়নে আমি সর্বদা কাজ করে যাবো। 

পাশাপাশি এলাকার সাধারণ মানুষের কল্যাণেও সাংবাদিক ঐক্য পরিষদকে সম্পৃক্ত রাখবো।”

এ সময় কাপাসিয়া উপজেলার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

তাঁরা একমত পোষণ করেন যে, সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধ থাকলে সমাজের অসঙ্গতি, অন্যায় ও দুর্নীতি প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে।

দিনব্যাপী এই শুভেচ্ছা বিনিময় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে কাপাসিয়ার সর্বত্র।