বগুড়া শহরের হাড্ডিপট্টি থেকে চকসূত্রাপুর হরিজন কলোনী পর্যন্ত চিহ্নিত মাদকের আখড়ায় মঙ্গলবার দুপুরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান চালানো হয়। প্রায় আড়াই ঘণ্টা ধরে চলা এ অভিযানে বিপুল পরিমাণ মাদক ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।
বগুড়া সদর থানার চক সূত্রাপুর হরিজন কলোনী এলাকায় জেলা পুলিশ ও সেনাবাহিনীর সমন্বয়ে যৌথ মাদকবিরোধী অভিযান চালানো হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টা ৪০ মিনিট থেকে দুপুর ২টা পর্যন্ত চলা এ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার ও দুজনকে গ্রেফতার করা হয়।
অভিযানকালে ১৬০ বোতল কেরু মদ, ৩০ বোতল বাংলা মদ, প্রায় ৪৫ কেজি গাঁজা, ৪টি ওজন মাপার মেশিন ও নগদ ৩০ হাজার টাকা জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— শ্রী হরিজন (৩৫), পিতা বিল্টু হরিজন এবং শ্রী শান্ত বাসফোর (২৫), পিতা বাদল বাসফোর। তারা উভয়েই চক সূত্রাপুর হরিজন কলোনীর বাসিন্দা।
অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন সেনাবাহিনীর ক্যাপ্টেন জানে আলম সাদিফ। সঙ্গে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর, ডিবি পুলিশের ওসি ইকবাল বাহার, সদর থানার তদন্ত ওসি মাহফুজ আলম ও সদর ফাঁড়ির ইনচার্জ শফিকুল ইসলামসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই এ অভিযান পরিচালনা করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে।
মতামত