ছবি : নদীর তীব্র ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে চরমোন্তাজ
রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি,
পটুয়াখালীর, রাঙ্গাবালী উপজেলার, চরমোন্তাজ ইউনিয়নে, নদীর ভয়াবহ ভাঙনে, অর্ধশতাধিক পরিবার তাদের ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে। নদীর তীব্র স্রোতের কারণে, ভাঙন অব্যাহত থাকায় এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
গত ছয় মাসে, মিটার বাজার এলাকার অন্তত ৮০টি পরিবার, নদীগর্ভে বিলীন হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। প্রতিদিনই নদীর পাড় ধসে পড়ছে। ফলে নতুন নতুন বসতবাড়ি, গাছপালা ও চাষের জমি নদীর গর্ভে চলে যাচ্ছে।
স্থানীয় বাসিন্দারা বলেন, "গত ছয় মাসে , আমাদের ঘরসহ যাবতীয় সমস্ত কিছু নদীতে চলে গেছে। এখন ভেরিবাদের পাশে বসবাস ছাড়া আর কোন উপায় নেই আমাদের ।"
এভাবে অর্ধশতাধিক পরিবার তাদের মাথা গোঁজার ঠাঁই হারিয়ে, খোলা জায়গায় কিংবা আত্মীয়স্বজনের বাড়িতে আশ্রয় নিতে বাধ্য হয়েছে।
নদী ভাঙ্গন ফেরাতে, কর্তৃপক্ষের তেমন কোনো উদ্যোগ নেই, বলে মন্তব্য করেন এলাকাবাসী।
এলাকাবাসীর দাবি, নদী ভাঙন প্রতিরোধ না করা হলে, চরমোন্তাজ এলাকা মানচিত্র থেকে একদিন হারিয়ে যাবে। মসজিদ-মাদ্রাসা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনাও হুমকির মুখে রয়েছে।
মোঃ সাইমুন
ডেইলি দ্যা নিউজ টাইম
রাঙ্গাবালী (পটুয়াখালী)
মতামত