বরিশাল

বাকেরগঞ্জে ইসলামী আন্দোলনের বিশাল গণ সমাবেশ

প্রিন্ট
বাকেরগঞ্জে ইসলামী আন্দোলনের বিশাল গণ সমাবেশ

প্রকাশিত : ২৬ অক্টোবর ২০২৫, সন্ধ্যা ৬:১৫

বাকেরগঞ্জে ইসলামী আন্দোলনের বিশাল গণ সমাবেশ

ইসলামী আন্দোলন বাংলাদেশ বাকেরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এক বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মো. ফয়জুল করিম শায়খে চরমোনাই 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “দেশে ইসলামী আদর্শভিত্তিক ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা আমাদের ঈমানি দায়িত্ব। ইসলামী আন্দোলন শান্তি, ন্যায় ও কল্যাণের রাজনীতি করে—এ আন্দোলনই দেশের প্রকৃত মুক্তির পথ দেখাতে সক্ষম।”

এছাড়াও সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক মনোনীত বাকেরগঞ্জের এমপি প্রার্থী মাওলানা মাহামুদুন্নবী তালুকদার। তিনি বলেন, “ইসলামী আন্দোলন ও জামায়াতে ইসলামী যদি জোটগতভাবে নির্বাচন করে, আমরা কেন্দ্র থেকে যে সিদ্ধান্ত হবে সেটিই মেনে নেব। এবার ইনশাআল্লাহ ইসলামের গণজোয়ার সৃষ্টি হবে।”

সমাবেশে ইসলামী আন্দোলন ও জামায়াতসহ বিভিন্ন ইসলামী দল ও সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন। এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই গণসমাবেশে ইসলামী রাজনীতির প্রতি মানুষের আগ্রহ ও অংশগ্রহণ লক্ষণীয় ছিল। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।