বাকেরগঞ্জে ইসলামী আন্দোলনের দায়িত্বশীল প্রশিক্ষণকর্মশালা অনুষ্ঠিত
বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:
ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাকেরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে দায়িত্বশীলদের অংশগ্রহণে এক প্রশিক্ষণকর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ৯টায় বাকেরগঞ্জ সরকারি কলেজ অডিটোরিয়ামে এ প্রশিক্ষণকর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণকর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য শেখ মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে বলেন, আদর্শিক রাজনীতি প্রতিষ্ঠায় দায়িত্বশীলদের নৈতিকতা, শৃঙ্খলা ও সাংগঠনিক দক্ষতা অর্জন অত্যন্ত জরুরি। আদর্শ ও প্রশিক্ষণের সমন্বয়েই একটি শক্তিশালী আন্দোলন গড়ে ওঠে।
এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাঃ নুরুল ইসলাম আল-আমিন চৌধুরী, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার সেক্রেটারি মাওলানা মোহাম্মদ হাফিজুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ বাকেরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা মুহাঃ নাসির উদ্দিন রোকন ডাকুয়া, বরিশাল জেলা শাখার ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা মোঃ ইব্রাহিম হোসাইন মৃধা, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বাকেরগঞ্জ উপজেলা পশ্চিম শাখার সভাপতি মাওলানা মোঃ আব্দুস সবুর, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ বাকেরগঞ্জ উপজেলা পশ্চিম শাখার সভাপতি জনাব মোঃ ইলিয়াছুর রহমান এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বাকেরগঞ্জ উপজেলা পশ্চিম শাখার সভাপতি মোঃ রবিউল ইসলাম।
বক্তারা বলেন, প্রশিক্ষণের মাধ্যমে সংগঠনের দায়িত্বশীলদের দক্ষতা, সচেতনতা ও দায়িত্ববোধ বৃদ্ধি পায়। সমাজ ও রাষ্ট্রে ইনসাফভিত্তিক ব্যবস্থা প্রতিষ্ঠায় ইসলামী আন্দোলনের সকল স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
মতামত