খেলাধুলা

বগুড়ায় মহিলা ক্রীড়া সংস্থার তারুণ্যের উৎসব উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

প্রিন্ট
বগুড়ায় মহিলা ক্রীড়া সংস্থার তারুণ্যের উৎসব উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১২:৫০

বগুড়ায় বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার উদ্যোগে “তারুণ্যের উৎসব ২০২৫” উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর ২০২৫) সকালে শহরের জেলখানার মোড় থেকে র‍্যালিটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, নারী ক্রীড়াবিদ ও তরুণ-তরুণীরা অংশ নেন।

আয়োজকরা জানান, তারুণ্যের এ উৎসবের মাধ্যমে যুব সমাজকে খেলাধুলায় উদ্বুদ্ধ করা এবং মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখাই মূল লক্ষ্য।