সারাদেশ

গাজীপুর কাপাসিয়ায় টিন কেটে স্বর্ণ-রুপার অলংকার চুরি, পুলিশের অভিযানে চোর গ্রেপ্তার

প্রিন্ট
গাজীপুর কাপাসিয়ায় টিন কেটে স্বর্ণ-রুপার অলংকার চুরি, পুলিশের অভিযানে চোর গ্রেপ্তার

ছবি : মো: সিরাজুল ইসলাম


প্রকাশিত : ৯ সেপ্টেম্বর ২০২৫, রাত ১০:০৮

গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার হাইলজুর এলাকায়  সংঘটিত এক চাঞ্চল্যকর চুরির ঘটনায় এলাকাবাসীর মাঝে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাকিব নামে এক চোর পরিকল্পিতভাবে একটি বাড়ির টিন কেটে ভেতরে প্রবেশ করে। 

এরপর ঘরে থাকা ৭ ভরি ১১ আনা স্বর্ণালংকার এবং ৭ ভরি রুপার অলংকার চুরি করে নিয়ে যায়। 

ঘটনাটি জানাজানি হলে বাড়ির মালিক দ্রুত কাপাসিয়া থানায় উপস্থিত হয়ে একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগ পাওয়ার পর কাপাসিয়া থানার ওসি (তদন্ত) রবিউল আলম বিষয়টিকে জরুরি ভিত্তিতে গ্রহণ করেন। 

তিনি দ্রুত মামলাটি রেকর্ড করে তদন্তের দায়িত্ব অর্পণ করেন এসআই অমিতের উপর।

তদন্ত কর্মকর্তা এসআই অমিত তাৎক্ষণিকভাবে এলাকায় তৎপরতা শুরু করেন এবং স্থানীয়দের সহযোগিতায় তথ্য সংগ্রহ করেন। 

পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে হাইলজুর এলাকায় অভিযান চালিয়ে চোর রাকিবকে গ্রেপ্তার করতে সক্ষম হন।

পুলিশ জানায়, গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে রাকিব স্বর্ণ ও রুপার অলংকার চুরির কথা স্বীকার করে। 

পরে তার দেখানো মতে চুরি হওয়া অলংকারগুলো মাটির নিচ থেকে উদ্ধার করা হয়। 

উদ্ধারকৃত মালামাল জব্দের পর গ্রেপ্তারকৃত আসামিকে থানায় নিয়ে আসা হয় এবং যথাযথ আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হয়।

এ ঘটনায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে এবং স্থানীয় জনগণ দ্রুত অভিযানে সাড়া দেওয়ার জন্য পুলিশ প্রশাসনের প্রশংসা করেন।