সারাদেশ

কাপাসিয়ায় আড়াল মোল্লাবাড়িতে শতাধিক গাছ কেটে ফেলল সন্ত্রাসীরা

প্রিন্ট
কাপাসিয়ায় আড়াল  মোল্লাবাড়িতে শতাধিক গাছ কেটে ফেলল সন্ত্রাসীরা

ছবি : মো: সিরাজুল ইসলাম


প্রকাশিত : ৮ সেপ্টেম্বর ২০২৫, রাত ১১:৫৫

গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার সম্মানীয়া ইউনিয়নের আড়াল গ্রামে  মৃত নাসির উদ্দিন মোল্লা বাড়িতে  ঘটে গেল এক হৃদয়বিদারক ঘটনা। স্থানীয় সূত্রে জানা যায় গতকাল (০৭/০৯/২৫) রোজ রবিবার দুপুর এক টার দিকে  মৃত মানিক মিয়ার ছেলে চার-পাঁচটি হায়েস গাড়ি ভাড়া করে তার সহযোগীদের নিয়ে এসে দেশীয় অস্ত্রের মহড়া দেখিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। এসময় তারা মোল্লাবাড়ি এলাকায় প্রবেশ করে একের পর এক শতাধিক ফলজ, বনজ ও ঔষধি গাছ নির্বিচারে কেটে ফেলে।

অভিযোগ রয়েছে, হামলাকারীরা পরিকল্পিতভাবে গাছগুলো কেটে ফেলে মোল্লাবাড়ির পরিবারকে আর্থিক ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি এলাকায় ভয়ভীতি প্রদর্শন করেছে। হঠাৎ করে এই নৃশংস ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয়রা জানান, বহু বছর ধরে এই গাছগুলো যত্ন করে লালন-পালন করা হচ্ছিল। মুহূর্তের মধ্যে সবকিছু ধ্বংস হয়ে যাওয়ায় পরিবারটি এখন মারাত্মক ক্ষতির সম্মুখীন।

এ ঘটনায় এলাকাবাসী তীব্র নিন্দা জানিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। তারা অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

ভুক্তভোগী পরিবার জানান, ঘটনার পর তারা আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন। তবে এখনও পর্যন্ত এ বিষয়ে থানায়  অভিযোগ দায়ের করা হয়নি ।

বর্তমানে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে।