বিশেষ

রায়গঞ্জ অগ্নিকান্ড: আগুনে পুরলো তিনটি গরু

প্রিন্ট
রায়গঞ্জ অগ্নিকান্ড: আগুনে পুরলো তিনটি গরু

প্রকাশিত : ৬ সেপ্টেম্বর ২০২৫, রাত ২:৩৫

সিরাজগঞ্জের রায়গঞ্জে গত মঙ্গলবার (২'শরা সেপ্টেম্বার) রাত আনুমানিক (১০.০০) টার দিকে শৌলি সবলা গ্রামের স্থায়ী নিবাসী হাবিবুর রহমান এর বাড়িতে একটি মারাত্মক অগ্নিকান্ড ঘটে।

বিদ্যুতের লাইন থেকে আগুনের স্ফুলিঙ্গ ছুটে এ আগুন ধরেছে বলে জানা যায়। এ সময়ে আগুনটি মূলত ধরে বাড়ির গোয়াল ঘরে। সেখানে বাড়ির গোয়াল ঘরে বাঁধা থাকা তিনটি গরু আগুনে ঝলসে পুড়ে মারা যায়। পাশাপাশি গোয়ালঘর সহ খড়ের পালা এবং ইত্যাদি পুড়ে ছাই হয়ে যায়। ঘটনার ভয়াবহতায় জ্ঞান শূন্য হবিবর রহমান এবং তার পরিবার কান্নায় ভেঙে পড়েন। তাৎক্ষণিকভাবে এলাকাবাসীর সহযোগিতায় কোনক্রমে আগুন নিভাতে সক্ষম হয় হবিবর এবং তার পরিবার এ সময় আগুনে ঝলসে যায় হবিবরের বাম হাত। 

হবিবর রহমান জানান, প্রতিদিনের মতো রাতে সব ঠিকঠাক দেখে তারা ঘরে যান হঠাৎ কারেন্টর লাইনে স্পার্ক থেকে আগুন ধরে।  তারা টের পেয়ে বাহিরে আসতে আসতে ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। তিনি জানান ক্ষতির পরিমান প্রায় ২ লক্ষ টাকা।

বিষয়টা জানার পর স্থানীয় সামাজিক নেতৃবৃন্দ তাকে সহযোগিতার আশ্বাস দেন। আজ সকালে ভুক্তভোগী হাবিবুর রহমানকে নিয়ে উপজেলা অফিসে দেখা করেন তারা। 

উপজেলা নির্বাহী অফিসার মোঃ হুমায়ূন কবির এ আকস্মিক দূর্ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেন এবং সাহায্যের আশ্বাস দেন। প্রাথমিকভাবে আহত হবিবর রহমানকে ৬০০০ টাকা সহযোগিতা দেয়া হয় রায়গঞ্জ উপজেলার পক্ষ থেকে। 

এসময় হবিবর রহমানকে সার্বিক সহায়তা দেন ডেলটা টাইমস এর সাংবাদিক মো: গোলাম মুক্তাদির এবং বেগম নুরুন্নাহার তর্কবাগীশ অনার্স কলেজের ছাত্রদলের কলেজ সভপতি মোঃ বাইজিত হাসান বাছেদ। সকলের সার্বিক সহায়তায় আশ্বস্ত হয়েছেন হবিবর রহমান।