সারাদেশ

উজিরপুরের কণ্ঠশিল্পী পরেশ গ্রাম থেকে স্বপ্নের মঞ্চে

প্রিন্ট
উজিরপুরের কণ্ঠশিল্পী পরেশ  গ্রাম থেকে স্বপ্নের মঞ্চে

প্রকাশিত : ৫ সেপ্টেম্বর ২০২৫, রাত ১১:৫৭

গ্রাম থেকে স্বপ্নের মঞ্চে উজিরপুরের কণ্ঠশিল্পী পরেশ বাড়ৈ

বরিশালের উজিরপুর উপজেলার হারতা ইউনিয়নের কালবিলা গ্রামের কণ্ঠশিল্পী পরেশ বাড়ৈ (বয়স ২২)। ছোটবেলা থেকেই গান তার নেশা ও প্রেরণা। গ্রামেই বেড়ে ওঠা এই তরুণ শিল্পী এসএসসি পর্যন্ত পড়াশোনা শেষ করলেও জীবনের মূল লক্ষ্য বেছে নিয়েছেন সঙ্গীতকে।

২০০৮ সালে চ্যানেল আই-এর একটি অনুষ্ঠানে গান গাওয়ার সুযোগ পেয়েছিলেন পরেশ। কিন্তু অর্থনৈতিক সংকটের কারণে সেই সুযোগ কাজে লাগাতে পারেননি। এরপরও থেমে যাননি তিনি। বর্তমানে গ্রামের পূজা মণ্ডপ, মেলা, বিবাহ অনুষ্ঠানসহ বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনে গান গেয়ে মন জয় করছেন হাজারো শ্রোতার।

পরেশের গানের প্রতি মানুষের ভালোবাসা দিন দিন বাড়ছে। তার সুরেলা কণ্ঠে মুগ্ধ শ্রোতারা তাকে গ্রামীণ মঞ্চে বারবার ডাকছে। তবে অর্থের অভাব এখনও তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

নিজের ভবিষ্যৎ স্বপ্ন নিয়ে পরেশ বলেন—তিনি চান চ্যানেল কিংবা বড় মঞ্চে গান গাইতে, নিজের একটি অ্যালবাম বের করতে এবং জাতীয় পর্যায়ে পরিচিত একজন শিল্পী হতে।


গ্রামের সাধারণ পরিবেশে বেড়ে ওঠা এই তরুণ শিল্পী নিজের স্বপ্ন পূরণের লড়াই চালিয়ে যাচ্ছেন। সঠিক সুযোগ ও সহায়তা পেলে উজিরপুরের এই কণ্ঠশিল্পী একদিন জাতীয় পর্যায়ে আলো ছড়াবেন।

এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।