রাজনীতি

বগুড়ায় ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

প্রিন্ট
বগুড়ায় ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত : ৩ সেপ্টেম্বর ২০২৫, রাত ৯:০৩

ডাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্র, নারী হেনস্থা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও বাকৃবিতে শিক্ষার্থীদের ওপর হামলা এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বিরুদ্ধে অব্যাহত মিথ্যাচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বগুড়া শহর শাখা।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে বগুড়া শহরের মোহাম্মদ আলী হাসপাতালের সামনে থেকে শুরু হয়ে সাতমাথা পর্যন্ত বিক্ষোভ মিছিল প্রদক্ষিণ করে। পরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, বর্তমান পরিস্থিতিতে ডাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্র, নারী হেনস্থা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও বাকৃবিতে শিক্ষার্থীদের ওপর হামলা এবং ছাত্রশিবিরের বিরুদ্ধে অব্যাহত মিথ্যাচার অগ্রহণযোগ্য। তারা এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।