ছবি : মোঃ আলামিন মির
গণঅধিকার পরিষদের সভাপতি, জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম নেতা নুরুল হক নূরের ওপর নৃশংস হামলার তীব্র নিন্দা জানায় ছাত্র আন্দোলন. \'\'এনডিএম\'\' এর সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ ফরিদ।
আজ রবিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে শেখ মোহাম্মদ ফরিদ বলেন সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা ও সহিংস ঘটনার পেছনে জাতীয় পার্টির ভূমিকা নতুন করে প্রমাণ করেছে যে, জাতীয় পার্টি দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া, জনস্বার্থ ও শান্তি বিনষ্টে কাজ করে যাচ্ছে। এই দলের নেতৃত্ব অতীতে বারবার গণতন্ত্রবিরোধী সিদ্ধান্ত, মানবাধিকার লঙ্ঘন এবং স্বৈরতন্ত্রের সহযোগী হিসেবে পরিচিত ছিল। এই সরকার জাতীয় পার্টি কে বিচারের কাঠগড়ায় দাড় না করিয়ে। নরুল হক নুর এর উপর পাসবিক হামলা চালায়।
তিনি বলেন জনাব নুরুল হক নুর ২০১৮ সালে শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে কোটা সংস্কার আন্দোলনে ঐতিহাসিক ভূমিকা পালন করেছিলেন। একজন ছাত্রনেতা হিসেবে তিনি তরুণদের সংগঠিত করেছেন। আমরা এই হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। হামলার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সরকার কে আহ্বান জানাই।
মোঃ আলামিন মির ডেইলি দ্যা নিউজ টাইম প্রতিনিধি
মতামত