ছবি : মো: সিরাজুল ইসলাম
✍️ গাজীপুর, কাপাসিয়া থেকে মোহাম্মদ সিরাজুল ইসলাম
গাজীপুরের কাপাসিয়ায় যাত্রীদের আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করতে কিশোরগঞ্জ-ঢাকা ভায়া কাপাসিয়া রুটে ভেনাস ট্রান্সপোর্ট লিমিটেডের নতুন এসি বাস সার্ভিস উদ্বোধন করা হয়েছে।
২৯ আগস্ট (শুক্রবার) কাপাসিয়া সদর বাস টার্মিনালে ফিতা কেটে উদ্বোধন করেন গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খন্দকার আজিজুর রহমান পেরা। এ সময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পরিবহন সংগঠনের নেতৃবৃন্দ। উদ্বোধন শেষে বিশেষ দোয়া পরিচালিত হয়।
পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক উজ্জ্বল আকন হুজাইফা জানান, শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রেখে আরামদায়ক সেবা দেওয়াই ভেনাস ট্রান্সপোর্টের মূল লক্ষ্য। রুটভেদে ভাড়া নির্ধারণ করা হয়েছে ২৫০ থেকে ৪০০ টাকা পর্যন্ত।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন—“গণতান্ত্রিক পরিবেশে যাত্রীসেবা নিশ্চিত করার লক্ষ্যে এই বাস সার্ভিস যাত্রীদের প্রত্যাশা পূরণ করবে।”
মতামত