ছবি : চরমোন্তাজ থেকে গহীনখালী যেতে অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে যাত্রীদের - ভোগান্তির শেষ নেই সাধারণ মানুষের।
রাঙ্গাবালী, প্রতিনিধি:
চরমোন্তাজ এর প্রধান যানবহন হচ্ছে লঞ্চ। গত কাল বৃহস্পতিবার (২৮–০৮–২০২৫) ঢাকা থেকে চরমোন্তাজগামী বড় লঞ্চ ইঞ্জিল (মেশিন) সমস্যার কারণে চরমোন্তাজ ঘাটে আসতে ব্যর্থ হয়। তাই তারা চরমোন্তাজ ঘাটে না গিয়ে, গহীনখালী ঘাটে থামে। ফলে যাত্রীদের চরমোন্তাজ থেকে গহীনখালী পর্যন্ত আসতে হয় ছোট লঞ্চে করে, এরপর ঢাকার উদ্দেশ্যে রওনা করা বড় লাঞ্চে উঠতে হয়। চরমোন্তাজ থেকে গহীনখালী পর্যন্ত নিয়মিত ভাড়া ৭০ টাকা হলেও, ছোট লঞ্চ কর্তৃপক্ষ জোরপূর্বক ১০০ টাকা করে আদায় করছে বলে অভিযোগ উঠেছে।
যাত্রীরা জানান, ঢাকার বড় লঞ্চ চরমোন্তাজ ঘাটে না আসলে ছোট লঞ্চ ব্যতীত অন্য কোনো বিকল্প থাকে না তাদের। এই সুযোগে ছোট লঞ্চ ঢাকার উদ্দেশ্যে রওনা করা লঞ্চে যাত্রী তুলে দেওয়ার অজুহাতে অতিরিক্ত ভাড়া আদায় করছেন। এতে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।
যাত্রী মোসাঃ সানিয়া আক্তার (৪৫) বলেন,
"চরমোন্তাজ থেকে গহীনখালী পর্যন্ত ভাড়া ৭০ টাকা। কিন্তু আজ আমাদের কাছ থেকে ১০০ টাকা করে নেওয়া হয়েছে। এটা একেবারেই অন্যায়।"
মোঃ নাজমুল (২২) বলেন,
৭০ টাকার ভাড়া ১০০ টাকা চাইলে, আমরা প্রতিবাদ করি, কিন্তু তখনই লঞ্চের একজন স্টফ আমাদের সাথে খারাপ ব্যবহার করে।
একজন শিক্ষার্থী (পরিচয় দিতে আপত্তি করেন) বলেন,
"লঞ্চ কর্তৃপক্ষ ৭০ টাকার ভাড়া ১০০ টাকা চাইলে, আমরা প্রতিবাদ করি, তখন উক্ত লঞ্চের মোঃ মাসুম নামে একজন স্টাফ আমাদের সাথে খারাপ ব্যবহার করে।"
সাধারণ যাত্রীরা বলেন,
"আমরা গরিব মানুষ। আমাদের এখানে লঞ্চ প্রধান যানবাহন। তাই বাধ্য হয়ে অতিরিক্ত টাকা দিতে হচ্ছে।"
অভিযোগের বিষয়ে ছোট লঞ্চ কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি। তবে যাত্রীরা দ্রুত এই অনিয়ম বন্ধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন।
মোঃ সাইমুন।
ডেইলি দ্যা নিউজ টাইম।
রাঙ্গাবালী।
মতামত