ছবি : বিশ্বকাপ ফুটবল ২০২৬
আব্দুস সবুর, সিরাজগঞ্জ প্রতিনিধি
ইতিহাসের সবচেয়ে বড় আসর হতে যাচ্ছে ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ। ৩২ নয়, এবার ৪৮ দেশ অংশ নেবে এই মহাযজ্ঞে, যার আয়োজক যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো।
এখনও সব দল কোয়ালিফাই না করলেও ড্রয়ের সম্ভাব্য তারিখ সামনে এসেছে। চলতি বছরের ৫ ডিসেম্বর ড্র অনুষ্ঠিত হতে পারে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে।
ড্রয়ের ভেন্যু হিসেবে প্রাথমিকভাবে আলোচনায় ছিল ‘দ্য স্ফিয়ার’ হলেও সেদিন সেখানকার আসন ও স্ক্রিন বরাদ্দ আছে একটি কনসার্টের জন্য। ফলে ধারণা করা হচ্ছে, ড্র লাস ভেগাসের অন্য কোনো ভেন্যুতে অনুষ্ঠিত হবে।
এই বিশ্বকাপে অংশ নেওয়া ৪৮ দলকে ১২টি গ্রুপে ভাগ করা হবে, প্রতি গ্রুপে থাকবে ৪টি করে দল। আয়োজক তিন দেশের গ্রুপ ইতোমধ্যেই নির্ধারিত: মেক্সিকো গ্রুপ ‘এ’, কানাডা ‘বি’ এবং যুক্তরাষ্ট্র ‘ডি’ গ্রুপে খেলবে।
এখন পর্যন্ত ১৩টি দেশ বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে। স্বাগতিক তিন দেশের পাশাপাশি এশিয়া থেকে উঠেছে জাপান, ইরান, উজবেকিস্তান, দক্ষিণ কোরিয়া, জর্ডান ও অস্ট্রেলিয়া। ওশেনিয়া থেকে এসেছে নিউজিল্যান্ড এবং লাতিন আমেরিকা থেকে আর্জেন্টিনা, ব্রাজিল ও ইকুয়েডর।
তবে ইউরোপ ও আফ্রিকা থেকে এখনো কোনো দল কোয়ালিফাই করেনি। ইউরোপিয়ান বাছাইপর্ব শুরু হবে ২০২৫ সালের মার্চে এবং শেষ হবে ২০২৬ সালের মার্চে। সেখান থেকে ১৬টি দেশ জায়গা করে নেবে মূল পর্বে।
নর্থ আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চল থেকেও ৩টি দল জায়গা পাবে এবারের বিশ্বকাপে।
বিশ্বকাপের মূল আয়োজন হবে ২০২৬ সালের জুন-জুলাই মাসে ১৬টি শহরের স্টেডিয়ামে।
দ্য ডেইলি দ্য নিউজ টাইম
মতামত