ফুটবল

ডিসি ফুটবল ২৫ এ: অপ্রতিরোধ্য রায়গঞ্জ উপজেলা

প্রিন্ট
ডিসি ফুটবল ২৫ এ: অপ্রতিরোধ্য রায়গঞ্জ উপজেলা

প্রকাশিত : ৮ সেপ্টেম্বর ২০২৫, রাত ৯:৪৮

সিরাজগঞ্জের শামসুদ্দিন স্টেডিয়ামে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ডিসি ফুটবল টুর্নামেন্ট ২০২৫। আজ ( ৮ই সেপ্টেম্বর) এর ম্যাচটি ছিল প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলা, যেখানে মুখোমুখি হয় রায়গঞ্জ উপজেলা ও কাজীপুর উপজেলা ফুটবল দল। খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলার ইউএনও হুমায়ুন কবির ও ধানগড়া  ফুটবল একাডেমির সভাপতি মোঃ আল মামুন সরকার 

খেলার শুরু থেকেই উভয় দল মাঠে তুমুল প্রতিদ্বন্দ্বিতা শুরু করে। ম্যাচের ১৯ মিনিটে টাঙ্গাইল থেকে আগত দক্ষ ফুটবলার মারুফ দুর্দান্ত এক গোল করে রায়গঞ্জ দলকে এগিয়ে নেন। এরপর খেলার দ্বিতীয়ার্ধে রায়গঞ্জের খেলোয়াড় পায়েল আরও একটি গোল করেন। তবে কাজীপুর উপজেলা দলও লড়াই চালিয়ে যায় এবং একটি গোল করে ব্যবধান কমায়।

শেষ মুহূর্তে আবারও মারুফ আরেকটি গোল করে নিজের জোড়া গোল পূর্ণ করেন। ফলে পুরো ম্যাচ শেষে স্কোর দাঁড়ায়: 

রায়গঞ্জ উপজেলা ৩ – ১ কাজীপুর উপজেলা

দারুণ এই জয়ের মাধ্যমে রায়গঞ্জ উপজেলা দল আত্মবিশ্বাসীভাবে পরবর্তী রাউন্ডে জায়গা করে নিলো। ম্যাচজুড়ে মাঠে ছিল দর্শকদের টানটান উত্তেজনা ও উচ্ছ্বাস। প্রতিবছরের মত এবছরেও বয়াপক সাড়া ফেলেছে ডিসি ফুটবল টুর্নামেন্ট ২০২৫।