ছবি : মোঃ আলামিন মির
রাজবাড়ীতে ভোররাতে সরকার
পরিবহনের বাসে আ'গু'ন দিয়েছে দুর্বৃত্তরা
রাজবাড়ী প্রতিনিধি ॥
রাজবাড়ী পৌরসভার বড়পুল স্টাফ কোয়ার্টারের বাউন্ডারির ভেতরে রাখা সরকার পরিবহনের একটি বাসে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করেছে। বুধবার (২৭ আগস্ট) ভোররাত আনুমানিক ৩টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়,
রাজবাড়ী সজ্জনকান্দার মৃত কালীপদ সরকারের ছেলে কুন্জুন কান্তি সরকারের মালিকানাধীন সরকার পরিবহনের রাজবাড়ী ব-১১-০০৭০ নম্বরের বাসটিতে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়।
খবর পেয়ে রাজবাড়ী ফায়ার সার্ভিসের একটি দল, সদর থানা পুলিশ ও স্থানীয় জনসাধারণের সহায়তায় রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে বাসটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
বর্তমানে পোড়ানো বাসটি শ্রীপুর বাস টার্মিনালে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রাজবাড়ী জেলা প্রতিনিধি মোঃ আলামিন মির
মতামত