ছবি : সালথায় বাংলাদেশ যুব অধিকার পরিষদের কমিটি গঠন
বাংলাদেশ যুব অধিকার পরিষদ শক্তিশালী ও এগিয়ে নেওয়ার জন্য ফরিদপুর জেলার সালথা উপজেলায় ৩৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ০৩ মাসের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) বাংলাদেশ যুব অধিকার পরিষদ ফরিদপুর জেলার শাখার সভাপতি মো. সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক বায়েজিদ হোসাইন বিপুল স্বাক্ষরে এ কমিটি অনুমোদন লাভ করে।
উক্ত কমিটিতে আজাদুর রহমান জুয়েলকে সালথা উপজেলা আহ্বায়ক, মাওলানা ইমারত হোসেনকে সালথা উপজেলা সদস্য সচিব ও মো. রবিউল ইসলামকে সিনিয়র যুগ্ম সদস্য সচিব করা হয়েছে।
এছাড়া মো. সজিব মোল্যাকে যুগ্ম আহ্বায়ক, হাফেজ মাওলানা মুফতী আবু তাহের মোল্যাকে যুগ্ম সদস্য সচিব, মো. নাইম মোল্যা, মো. জিহাদ মাতুব্বর, আব্দুর রহিম, আসলাম মাতুব্বর, সাইফুল ইসলাম, মো. হুসাইনকে কার্যকারী সদস্য সহ প্রমুখ।
নবগঠিত আহ্বায়ক কমিটিকে বিভিন্ন মহলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে।
মতামত