ছবি : সালথায় দুই কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
ফরিদপুরের সালথায় অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ চাঁন মিয়া শেখ (৪৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ সোমবার (২৫ আগস্ট) দুপুরে ওই মাদক কারবারিকে আদালতে পাঠানো হয়েছে।
এর আগে রবিবার (২৪ আগষ্ট) গভীর রাতে উপজেলার বল্লভদি ইউনিয়নের বাউশখালী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তার হওয়ায় মাদক কারবারি চাঁন মিয়া বাউশখালী গ্রামের মৃত মালেক শেখের ছেলে।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, চাঁন মিয়া বাউশখালী এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাকে ধরতে দীর্ঘদিন চেষ্টা চালিয়ে যাচ্ছিল পুলিশ। রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাউশখালী এলাকায় অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ চাঁন মিয়া নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
মতামত