সারাদেশ

স্বেচ্ছাসেবকদলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমাইয়ে বর্নাঢ্য র‍্যালি

প্রিন্ট
স্বেচ্ছাসেবকদলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমাইয়ে বর্নাঢ্য র‍্যালি

প্রকাশিত : ২৪ আগস্ট ২০২৫, রাত ১:০৬

স্বেচ্ছাসেবকদলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমাইয়ে বর্নাঢ্য র‍্যালি

প্রতিনিধ :-

মনিরুল ইসলাম 

 জেলা স্টাফ রিপোর্টার, কুমিল্লা, 

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লার লালমাইয়ে বর্নাঢ্য র‍্যালি করেছে কেন্দ্রীয় বিএনপির সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া সমর্থিত লালমাই উপজেলা স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মীরা।

শুক্রবার (২২ আগস্ট) বিকেলে উপজেলার বাগমারা বাজারে কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য ও লালমাই উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক প্রার্থী মাস্টার শাহ আলম খোকন এর নেতৃত্বে বিশাল এই র‍্যালি অনুষ্ঠিত হয়। এ-সময় র‍্যালিটি বাগমারা পূর্ব বাজার থেকে বের হয়ে বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে পূর্ব বাজার গিয়ে শেষ হয়। 

র‍্যালিতে অংশ নেন ভূলইন উত্তর ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের আহবায়ক শহীদুল ইসলাম, বাগমারা দক্ষিণ ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের আহবায়ক জামাল মোল্লা, বাগমারা উত্তর ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মোহন, উপজেলা স্বেচ্ছাসেবকদল নেতা মাহবুব হোসেন, স্বেচ্ছাসেবকদল নেতা মিজানুর রহমান, স্বেচ্ছাসেবকদল নেতা রবিউল হোসেন, ভূলইন উত্তর ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক অহিদুর রহমান, স্বেচ্ছাসেবকদল নেতা সোহরাব হোসেন, পেরুল দক্ষিণ ইউনিয়ন স্বেচ্ছাসেবকদল নেতা মোশারফ হোসেন-সহ অনেকে।