সারাদেশ

পাওনা টাকা আদায়ের আইনি প্রক্রিয়া

প্রিন্ট
পাওনা টাকা আদায়ের আইনি প্রক্রিয়া

ছবি : মো: সিরাজুল ইসলাম


প্রকাশিত : ২৩ আগস্ট ২০২৫, সন্ধ্যা ৬:৩৪

পাওনা টাকা আদায়ের আইনি প্রক্রিয়া 


ধারের টাকা ফেরত পাওয়ার উপায়স্টার অনলাইন গ্রাফিক্স

বিশ্বাস করে আপনজন কিংবা অপরিচিত কাউকে টাকা ধার দিয়ে অনেকেই বিপদে পড়েন। টাকা ফেরত দেওয়ার কথা বলে গড়িমসি করেন বা নানা অজুহাতে টাকা ফেরত দিতে চান না দেনাদার ব্যক্তি।

ধার দেওয়া টাকা ফেরত পাওয়ার আইনি প্রক্রিয়া ও টাকা ধার দেওয়ার সময় মনে রাখা জরুরি বিষয়গুলো সম্পর্কে জানিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা।

ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা বলেন, পাওনা টাকা ফেরত পেতে অবশ্যই আইনের সাহায্য নেওয়া যায়। এক্ষেত্রে একজন অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নিয়ে আইনি প্রক্রিয়া শুরু করা উচিত।