ছবি : পোড়া প্রাচীর
***পোড়া প্রাচীর ***
***এ জে এম ছালেহ্ রাসেল।
শত বছরের সৃতি নিয়ে
চুন সুরকীর গাঁথুনি দিয়ে
ঠায় দাড়ীয়ে,
আছি বেশ ভালো
যুগের শত ঝঞ্জাট
আস্তরে খসে যাওয়া
সিমেন্টের প্রলেপ,
বেরিয়ে আসা লাল ইট
যেন অস্তিত্বের জানান দেয়
সম্ভ্রান্তের কোন সময়ের।
কখনো হয়তো বিউগল বাজিয়ে
বাদক দল হেটে যেতো
তার পাশ দিয়ে
সুরের শব্দে প্রতিধ্বনি হতো
এই দেয়ালে- দেয়ালে।
আজ বড় অসহায়
সেই সব দিন গুলো ভেবে,
ঠায় দাঁড়িয়ে চেয়ে আছে
দুর কোন অজানার শিহরনে।।
২২-০৮-২৫
ঢাকা
মতামত