ছবি : সময়ের ফোঁড়ন!
***সময়ের ফোঁড়ন***
****এ জে এম ছালেহ্ রাসেল।
দেশটাতো ভাই যাচ্ছে বেশ
গরীব লোকের জীবন শেষ,
কেউবা আবার বাজায় বাশি
দেখে তাদের লাগে হাসি,
ছিলোনা তার চটি বাটি
এখন চালায় দামী গাড়ি।
থাকতো তারা টিনের চালে
এই তো সেদিন বছর আগে,
এখন গড়ছে ইটের দালান
আমদানীটা বেজায় চালান,
দু হাত ভরে দিচ্ছে সবে
ইচ্ছে নাহোক বলের জোরে।
দেশবাসী সব গুনছে ক্ষনে
দিতে হবে তাবত হিসাব,
অতি করে ইতি হয় যে
ক-দিন আগে দেখছে সবে,
একি গর্তে পড়ছে যারা
পিঠের উপর হবে সারা,
আমজনতা ক্ষেপলে পরে,
দিতে হবে জীবনটারে।।
১২-০৮-২০২৫
গাজীপুর।
মতামত