অপরাধ

বগুড়া সদর উপজেলার মধ্যপাড়ায় রাকিবকে কুপিয়ে আহত

প্রিন্ট
বগুড়া সদর উপজেলার মধ্যপাড়ায় রাকিবকে কুপিয়ে আহত

প্রকাশিত : ২৩ আগস্ট ২০২৫, সকাল ৮:৪৬

বগুড়া সদর উপজেলার মধ্যপাড়ায় শুক্রবার (২২ আগস্ট) রাতে মিলন সরকারের পুত্র মোঃ রাকিব (২৪)-এর বাড়ির সামনে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। ঘটনায় রাকিব গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। হামলার কারণ এখনো জানা যায়নি। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।