আব্দুর রউফ গাজী
জলঢাকা প্রতিনিধি,
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৩০/০৭/২০২৫ খ্রিঃ পুলিশ সুপার ,নীলফামারী জনাব এ.এফ.এম. তারিক হোসেন খান মহোদয়ের দিক-নির্দেশনায় অফিসার ইনচার্জ জলঢাকা থানা, নীলফামারী এর নেতৃত্বে জলঢাকা থানার এসআই (নিরস্ত্র) মোঃ আবু বক্কর সিদ্দিক, এসআই (নিরস্ত্র) প্রভাত চন্দ্র সরকার, এসআই (নিরস্ত্র) মোঃ গোলাম রব্বানী, এএসআই (নিরস্ত্র) মোঃ আহসান হাবিব, এএসআই (নিরস্ত্র) রাজেন্দ্রনাথ রায় সহ থানার একটি চৌকস পুলিশ টিম অভিযান পরিচালনা করে ৩০/০৭/২০২৫ খ্রিঃ ১৭.১০ ঘটিকায় জলঢাকা থানাধীন ৯নং কাঁঠালী ইউনিয়নের পূর্ব কাঁঠালী খানাবাড়ী মসজিদের অনুমান ৫০০ গজ পশ্চিমে বিন্যাকুড়ি বিলের মাঝখানে আহেলার বাজার টু মীরগঞ্জ গামী পাঁকা রাস্তায় নির্মিত কালভার্টের উপর আসামী ১। মোঃ কবির উদ্দিন (৩০), পিতা- মোঃ রফিকুল ইসলাম, মাতা- মোছাঃ কমলা বেগম, সাং- পশ্চিম কাঁঠালী উত্তরপাড়া (চোরপাড়া), থানা- জলঢাকা, জেলা-নীলফামারীকে গ্রেফতার করাসহ তার হেফাজত হতে ৬০ (ষাট) পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট, যার অবৈধ বাজার মূল্য অনুমান ১৮,০০০/-(আঠারো হাজার) টাকা উদ্ধার ও জব্দ করেন। গ্রেফতারকৃত আসামী ও অজ্ঞাতনামা ২/৩ জন আসামী পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবত গোপনে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট এলাকার যুব সমাজের নিকট বিক্রয় করতেছিল মর্মে জানা যায়।এছাড়াও গ্রেফতারকৃত আসামী একজন চোর চক্রের সক্রিয় সদস্য। জলঢাকা থানাসহ নীলফামারী জেলার অন্যান্য থানায় তার বিরুদ্ধে একাধিক চুরি মামলা রয়েছে।গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে জলঢাকা থানায় ০৪ টি জিআর ও ০১ টি জিআর সাজা পরোয়ানা মূলতবী ছিল। অজ্ঞাতনামা আসামীদের শনাক্ত করে গ্রেফতার করার জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে। শীঘ্রই অজ্ঞাতনামা আসামীসহ অন্যান্য মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।
গৃহিত ব্যবস্থাঃ গ্রেফতারকৃত ও অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে জলঢাকা থানার মামলা নং-২১, তারিখ-৩০/০৭/২০২৫ খ্রিঃ, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন-২০১৮ এর ৩৬ (১) সারণির ১০ (ক)/৪১ রুজু করা হয়েছে।
মতামত