কৃষি

রায়গঞ্জে কৃষক পেলো মাসকলাই বীজ ও সার

প্রিন্ট
রায়গঞ্জে কৃষক পেলো মাসকলাই বীজ ও সার

ছবি : বীজ ও সার বিতরণ


প্রকাশিত : ২১ আগস্ট ২০২৫, দুপুর ১:২৮

সিরাজগঞ্জের রায়গঞ্জে উপজেলা কৃষি অফিস থেকে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে মাসকলাই বীজ ও সার বিতরণ করা হয়েছে। 

বৃহস্পতিবার (২১আগস্সট) সকালে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিসের হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করে। 

২০২৫-২৬ অর্থ বছরের খরিপ-২ মৌসুমে মাসকলাই ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১'শ জন কৃষকদের মাঝে জনপ্রতি ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি, ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়। 

এতে উপজেলা কৃষি কর্মকর্তা মো. মমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছা. খাদিজা খাতুন। 

বিতরণ অনুষ্ঠানে ধানগড়া ইউনিয়ন বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক এসকেন্দার মির্জা জুয়েল, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ডা. কামরুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গোলাম মুক্তাদিরসহ উপজেলার ৯টি ইউনিয়ন ও ১ পৌর সভার শতাধিক কৃষক, বিভিন্ন ব্যাক্তিবর্গ উপস্থিত থেকে কার্যক্রম সম্পন্ন করেন।