আজিজ নগরে পাহাড় কেটে অবৈধ ঘরবাড়ি নির্মাণের অভিযোগ
স্থানীয় একজন প্রভাবশালী ব্যাক্তি সাব্বির নামে অবৈধ ভাবে পাহাড় কেটে তৈরি করছে বসতবাড়ি " যার নেতৃত্ব দিচ্ছেন স্থানীয় এক প্রাথমিক শিক্ষা প্রতিষ্টানের প্রধান শিক্ষক।
কক্সবাজারের চকরিয়া উপজেলার আজিজ নগর ইউনিয়নের কোরবানিয়া ঘোনায় পাহাড় কেটে অবৈধভাবে ঘরবাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে। পরিবেশ ধ্বংসকারী এ কাজে স্থানীয় প্রভাবশালী সাব্বিরকে মূল হোতা হিসেবে চিহ্নিত করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, এ অবৈধ কর্মকাণ্ড পরিচালনায় সহযোগিতা করছেন এলাকার সুমন নামে একজন ব্যক্তি, যিনি একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছে। তার প্রত্যক্ষ নেতৃত্বে পাহাড় কেটে ঘরবাড়ি নির্মাণের কাজ চলছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। তারা বলেন, “পাহাড় কেটে ঘর নির্মাণ শুধু পরিবেশ নয়, মানুষের জীবনকেও ঝুঁকির মধ্যে ফেলছে। বন বিভাগের উচিত অবিলম্বে ব্যবস্থা নেওয়া।”
পরিবেশ বিশেষজ্ঞরা মনে করেন, পাহাড় কেটে ঘরবাড়ি নির্মাণ দেশের বিদ্যমান পরিবেশ আইন ও বন আইন সরাসরি লঙ্ঘন। এতে ভূমিধসসহ ভয়াবহ দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
সচেতন মহল বন বিভাগসহ সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জরুরি হস্তক্ষেপের দাবি জানিয়েছে এবং এ কাজে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানিয়ে ছেন!
মতামত