ছবি : ফরিদপুরের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ সালথা থানার আতাউর রহমান
ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ আতাউর রহমান।
বুধবার (২০ আগস্ট) ফরিদপুর পুলিশ লাইন্সের শহীদ ছালাম সভাকক্ষে মাসিক কল্যাণ সভায় তাকে শ্রেষ্ঠ অফিসার হিসাবে পুরস্কার ও ক্রেষ্ট তুলে দেন পুলিশ সুপার (এসপি) মো. আব্দুল জলিল।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. শামছুল আজম, অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. আসিফ ইকবাল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেন, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার এস এম ফজলে রাব্বী রাজিব, সাদিক আহমেদসহ পুলিশের ঊর্ধ্বতনরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, সামগ্রিক কর্মতৎপরতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে অনন্য অবদান রাখায় মো. আতাউর রহমানকে শ্রেষ্ঠ ওসি নির্বাচন করা হয়েছে। তার এ সাফল্যে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শুভেচ্ছা জানিয়েছেন।
মতামত