সারাদেশ

কুমিল্লায় ৫২টি পাসপোর্টসহ মানবপাচারকারী আটক

প্রিন্ট
কুমিল্লায় ৫২টি পাসপোর্টসহ মানবপাচারকারী আটক

প্রকাশিত : ২০ আগস্ট ২০২৫, সকাল ১১:৪৮

কুমিল্লায় ৫২টি পাসপোর্টসহ মানবপাচারকারী আটক

 

প্রতিনিধি :-

মনিরুল ইসলাম 

জেলা স্টাফ রিপোর্টার কুমিল্লা 

কুমিল্লা শহরের আদর্শ সদর উপজেলার নোয়াপাড়া এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে এক মানবপাচারকারী ও পাসপোর্ট দালালকে গ্রেপ্তার করেছে সেনা টহল দল।

মঙ্গলবার (২০ আগস্ট) রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে কুমিল্লা আদর্শ সদর ক্যাম্পের সেনা সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. সাজেদুল ইসলাম (৩৫)। তিনি আদর্শ সদর উপজেলার হালিমা নগর নোয়াপাড়া গ্রামের বাসিন্দা। এসময় তার কাছ থেকে ৫২টি পাসপোর্ট, ৩টি অ্যান্ড্রয়েড মোবাইল, ১টি বাটন মোবাইল উদ্ধার করা হয়।

সেনা সূত্র জানায়, সাজেদুল ইসলামের বিরুদ্ধে মানবপাচার, পাসপোর্ট জালিয়াতি, চাঁদাবাজি, অপহরণ ও অবৈধ অস্ত্র রাখাসহ নানা অপরাধের অভিযোগ রয়েছে। এর আগেও তার বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি থানায় একাধিক মামলা রয়েছে।

অভিযান শেষে আটককৃত আসামি ও জব্দকৃত সামগ্রী কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়।

কোতোয়ালি থানার ওসি মাহিনুল ইসলাম বলেন, “সাজেদুল ইসলামের বিরুদ্ধে পূর্বেও অপহরণ ও ছিনতাইয়ের মামলা রয়েছে। সেনাবাহিনী বিপুল পরিমাণ পাসপোর্টসহ তাকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে। আজ বিকেলে তাকে আদালতে পাঠানো হবে।”