সারাদেশ

নীলফামারী গোয়েন্দা পুলিশের অভিযানে ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

প্রিন্ট
নীলফামারী গোয়েন্দা পুলিশের অভিযানে ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

প্রকাশিত : ১৯ আগস্ট ২০২৫, সন্ধ্যা ৮:২৮

মাননীয় পুলিশ সুপার, নীলফামারী জনাব এ.এফ.এম. তারিক হোসেন খান, মহোদয়ের নির্দেশক্রমে জেলা গোয়েন্দা শাখার জিডি নং-১৩৬, তাং-১৮/০৮/২০২৫ ইং মূলে জেলা গোয়েন্দা শাখা, নীলফামারীর একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করিয়া নীলফামারী থানাধীন ১নং ইটাখোলা ইউনিয়নের অন্তর্গত শিয়াল ডাঙ্গী মৌজাস্থ বাদিয়ার মোড় হইতে শিয়াল ডাঙ্গী পাড়া গামী কাচা রাস্তার সামনে  ইং-১৮/০৮/২০২৫ খ্রিঃ তারিখ রাত্রী ২২.৪০ ঘটিকায় ঘটনাস্থলে উপস্থিত হইলে পুলিশের উপস্থিতি টের পাইয়া আসামীগণ পলায়নের চেষ্টা কালে বাদী সঙ্গীয় ফোর্সের সহায়তায় ধৃত আসামী ১। মোঃ হাসান ইসলাম (২২) পিতা- মোঃ ওলিয়ার রহমান, মাতা- মোছাঃ হাসিনা বেগম সাং-শিয়াল ডাঙ্গী পাড়া, ১নং ইটাখোলা ইউনিয়ন, ২,শ্রী তমাল চন্দ্র রায় (২১) পিতা- শ্রী বিজয় চন্দ্র রায়, মাতা- শ্রী তরু রায়, সাং-বাদিয়ার মোড় ডাঙ্গা পাড়া, ১নং ইটাখোলা ইউনিয়ন, উভয় থানা ও জেলা- নীলফামারীদ্বয়কে আটক করিতে সক্ষম হয়,বিধি মোতাবেক তাহাদের দেহ তল্লাশী করিয়া  ০৪ (বোতল) মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধার পূর্বক ঘটনাস্থলে  উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে  লাইটের আলোতে জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। 

আটককৃত/অভিযুক্ত ব্যক্তির নাম ঠিকানা:  ১। মোঃ হাসান ইসলাম (২২) পিতা- মোঃ ওলিয়ার রহমান, মাতা- মোছাঃ হাসিনা বেগম সাং-শিয়াল ডাঙ্গী পাড়া, ১নং ইটাখোলা ইউনিয়ন, ২। শ্রী তমাল চন্দ্র রায় (২১) পিতা- শ্রী বিজয় চন্দ্র রায়, মাতা- শ্রী তরু রায়, সাং-বাদিয়ার মোড় ডাঙ্গা পাড়া, ১নং ইটাখোলা ইউনিয়ন, উভয় থানা ও জেলা- নীলফামারী ।                                        

গৃহীত ব্যবস্থা: নীলফামারী থানার মামলা নং- ২১ তারিখ- ১৯/০৮/২০২৫ খ্রিঃ, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,  ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারনির ১৪(ক)/৪১ রুজু করা হইয়াছে।