সারাদেশ

অটোরিকশা ও ইজিবাইক নগরবাসীর গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। প্রশাসন এবং সিটি কর্পোরেশন নীরব কেন?

প্রিন্ট
অটোরিকশা ও ইজিবাইক নগরবাসীর গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। প্রশাসন এবং সিটি কর্পোরেশন নীরব কেন?

প্রকাশিত : ১৯ আগস্ট ২০২৫, রাত ১২:৩২

অটোরিকশা ও ইজিবাইক নগরবাসীর গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। প্রশাসন এবং সিটি কর্পোরেশন নীরব কেন? 

কুমিল্লা শহরে অবৈধ অটোরিকশার দাপটে ভেঙে পড়েছে ট্রাফিক ব্যবস্থা। অবৈধ এসব যানবাহনের সংখ্যা দিন দিন বেড়ে যাওয়ায় নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে শহরের ট্রাফিক পুলিশ। পুরো শহর জুড়ে অবৈধ ইজিবাইক, মোটা চাকার অটোরিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশাসহ অন্যান্য যানবাহনের দৌরাত্ম্যে ভয়াবহ যানজট কিছুতেই কমছে না। পাঁচ মিনিটের রাস্তা যেতে সময় লেগে যাচ্ছে এক ঘণ্টা। এতে করে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে শহরে চলাচলরত কয়েক লাখ মানুষের। 

যানজটে নাকাল পূর্বাঞ্চলের সবচেয়ে জনবহুল ও গুরুত্বপূর্ণ জেলা শহর কুমিল্লা। সকাল থেকে রাত পর্যন্ত যেন যানজট লেগেই থাকে এই নগরীর সড়কে। যানজট যন্ত্রণায় নাগরিক দুর্ভোগ দিন দিন বেড়েই চলেছে। বিশেষ করে ব্যাটারি চালিত অটোরিকশা ও ইজিবাইক নগরবাসীর গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। 

বিশেষ করে শহরের প্রবেশ মুখ কান্দিরপাড়, টছমব্রিজ শাসনগাছা অটোরিকশা ও মিশুকের দখলে। এছাড়া ভিক্টোরিয়া কলেজ রোড, রাজগঞ্জ চত্বর থেকে চকবাজারের অবস্থাও একই। এছাড়া শহরের ভেতরে প্রধান সড়কের বেশির ভাগ জায়গা অবৈধ ব্যাটারিচালিত যানবাহনের চাপে অন্যান্য যান নিয়ে চলাচল কঠিন হয়ে পড়ছে।