সারাদেশ

সালথায় নিজের বিরুদ্ধে ওঠা চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করে জামায়াত নেতার সংবাদ সম্মেলন

প্রিন্ট
সালথায় নিজের বিরুদ্ধে ওঠা চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করে জামায়াত নেতার সংবাদ সম্মেলন

ছবি : সালথায় নিজের বিরুদ্ধে ওঠা চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করে জামায়াত নেতার সংবাদ সম্মেলন


প্রকাশিত : ১৮ আগস্ট ২০২৫, বিকাল ৪:২১

নিজের বিরুদ্ধে ওঠা চাঁদাদাবির অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলনকরেছেন ফরিদপুরের সালথা উপজেলা জামায়াত ইসলামির আমির মো. আবুল ফজল মুরাদ। 

আজ সোমবার (১৮ আগস্ট) দুপুরে সালথা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ডেকেএই প্রতিবাদ জানান তিনি। পাশাপাশি নিজের বিরুদ্ধে ওঠা চাঁদা দাবির অভিযোগ সম্পূর্ণমিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন জামায়াতের এই নেতা।

সংবাদ সম্মেলনে উপজেলা জামায়াতে ইসলামির নায়েবে আমির মো. আজিজুররহমান, সেক্রেটারি মো. তরিকুল ইসলামসহ জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে  উপজেলা জামায়াতেরআমির আবুল ফজল মুরাদ, বল্লভদী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মো. ওলিয়ার রহমানও স্থানীয় মো. আরটি হাসানের বিরুদ্ধে জমি দখলের চেষ্টা ও চাঁদা দাবির অভিযোগ তুলে গতরবিবার (১৭ আগস্ট) দুপুরে সালথা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন নিলুফা ইয়াসমিন (৫৫)নামে এক বিধবা নারী।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা জামায়াতের আমির আবুলফজল মুরাদ। তিনি বলেন, গত রবিবার পাশের মুকসুদপুরের দক্ষিণ চন্ডিবর্দী গ্রামের জলিলসরদারের মেয়ে নিলুফা ইয়াসমিন আমাকে ও ইউপি সদস্য ওলিয়ার রহমান এবং আরটি হাসানকে জড়িয়ে১২ লক্ষ টাকা চাঁদা দাবির মিথ্যা অভিযোগের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। পাশাপাশিযারা এই মিথ্যা অভিযোগ তুলেছে, তাদের গ্রেফতার ও শাস্তি দাবি জানাচ্ছি।

তিনি আরো বলেন, আমার গ্রাম হচ্ছে সালথার বল্লভদী ইউনিয়নের উত্তরচন্ডিবর্দী গ্রামে। আমাদের গ্রামে হাইওয়ে রোডের পাশে উত্তর চন্ডিবর্দী বাসস্ট্যান্ডএলাকায় সরকারি জায়গার ভিতরে খেলার মাঠ তৈরি করে গত ২০ বছর ধরে আশপাশের দশ গ্রামের ছেলেরাখেলাধুলা করে আসছে। চলতি বছর হঠাৎ করে নিলুফা ইয়াসমিন লোকজন নিয়ে খেলার মাঠের অর্ধেকদখলে নিয়ে বাঁশের বেড়া দিয়ে গাছ লাগায়। এতে এলাকার ফুটবল প্রেমীদের মাঝে চরম হতাশাবিরাজ করে এবং ফুটবল খেলা বন্ধ হয়ে যায়।

জামায়াত নেতা আবুল ফজল মুরাদ বলেন, বিষয়টি এলাকার ফুটবল খেলোয়াড়রাআমাকে অবহিত করলে আমি সরেজমিনে গিয়ে দেখি, খেলার মাঠটি পুরাপুরি সড়ক ও জনপদ বিভাগের।ঘটনাটি নিয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে সালথা থানার ওসিকে অবগত করা হয়। তিনি ঘটনাস্থলপরিদর্শন করে উভয় পক্ষকে সড়ক ও জনপথ বিভাগে গিয়ে সমাধান করার পরামর্শ দেন।

 এরই মধ্যে নিলুফা ইয়াসমিন ও তার ভাই সাবেক মুকসুদপুর পৌরসভার ছাত্রলীগনেতা পলাশ সরদার সালথা প্রেসক্লাবে আমাকে জড়িয়ে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন চাঁদা দাবিরব্যাপারে সাংবাদিক সম্মেলন করেন। এতে আমার এবং আমার দলের মানসম্মানের ক্ষতি হয়। আমিএর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

উল্লেখ্য, সালথা উপজেলা জামায়াতের আমির আবুল ফজল মুরাদ, ইউপি সদস্যমো. ওলিয়ার রহমান ও স্থানীয় মো. আরটি হাসানের বিরুদ্ধে জমি দখলের চেষ্টা ও চাঁদা দাবিরঅভিযোগ তুলে রবিবার (১৭ আগস্ট) দুপুরে সালথা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন নিলুফাইয়াসমিন নামে এক বিধবা নারী। সংবাদ সম্মেলনে ওই নারী অভিযোগ করে বলেন, উত্তর চন্ডিবর্দীমৌজায় আমার ৯৩ শতাংশ জমি পতিত রয়েছে। জমিটি পতিত হওয়ায় স্থানীয় যুবক ও তরুণরা সেখানেখেলাধুলা করে। সম্প্রতি ওই জমিতে শতাধিক আমের গাছ লাগিয়ে বেড়া নির্মাণ করি।

 গত ৪ আগস্ট সেখানে আরো কিছু গাছ লাগাতে গেলে বাধা দেন জামায়াত নেতাআবুল ফজল মুরাদ, ইউপি সদস্য মো. ওলিয়ার রহমান ও স্থানীয় মো. আরটি হাসান। একপর্যায় তারাআমার জমিকে খেলার মাঠ দাবি করে সব গাছ উপড়ে ফেলেন এবং বেড়া ভাঙচুর করেন। তারা আমাকেবলেন, এই জমিতে কিছু করতে হলে আমাদের ২৫ লাখ টাকা দিতে হবে। পরে জামায়াত নেতা মুরাদআমাকে বলেন, ২৫ লাখ না, আপনি ১২ লাখ টাকা দিলেই হবে।