সারাদেশ

সালথায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

প্রিন্ট
সালথায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

ছবি : সালথায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ


প্রকাশিত : ১৮ আগস্ট ২০২৫, দুপুর ১২:৫৮

দেশের মৎস্যসম্পদেরসম্প্রসারণ, সংরক্ষণ, উন্নয়ন এবং টেকসই ব্যবহারে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ‘অভয়াশ্রমগড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে সালথায় জাতীয় মৎস্যসপ্তাহ ২০২৫ উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের উদ্যোগে ১৮ থেকে ২৪ আগস্ট জাতীয়মৎস্য সপ্তাহ উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

‎আজ সোমবার (১৮ আগস্ট)সকাল ১০ টায় উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। পরে উপজেলা হলরুমে আলোচনাসভা, উদ্বোধনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানেসভাপত্ত্বি করেন, মৎস্য কর্মকর্তা শাহ মো. শাহরিয়ার জামান সাবু।

প্রধান অতিথি হিসাবেউপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিছুর রহমান বালী, অন্যান্যদের মধ্যেছিলেন, কৃষি অফিসার সুদর্শন শিকদার, প্রকল্প অফিসার হুমায়ুন কবির, যুব উন্নয়ন কর্মকর্তামো. জিয়াউল হক, প্রাণী সম্পাদক কর্মকর্তা খায়ের উদ্দীন আহমেদ সহ বিভিন্ন রাজনৈতিক দলেরনেতাকর্মী ও মৎসজীবিরা।

অনুষ্ঠানে বক্তারাদেশীয় মাছ সংরক্ষণ, অভয়াশ্রম প্রতিষ্ঠা ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মাছ উৎপাদনবৃদ্ধির গুরুত্ব তুলে ধরেন। দেশীয় মাছ রক্ষা ও উৎপাদন বৃদ্ধি করলে পুষ্টি চাহিদা পূরণ,কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

‎‎আলোচনা সভা শেষেমৎস্য চাষে বিশেষ অবদান রাখার শ্রেষ্ঠ মৎস্যচাষি, উদ্যোক্তা ও কর্মকর্তাদের মধ্যে পুরস্কারবিতরণ করা হয়। এছাড়া পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।

অনুষ্ঠানটি সার্বিকসঞ্চালনায় করেন সাইফুল্লাহ আল নোমান, অফিস সহকারি কাম কম্পিউটার এবং সার্বিক তত্ত্বাবধায়নেমো. সুবজ শেখ, মাঠ সহকর্মী, মৎস অফিস।