অপরাধ

বগুড়ার শিবগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রিন্ট
বগুড়ার শিবগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত : ১৭ আগস্ট ২০২৫, রাত ১০:০০

আজ রবিবার (১৭ আগস্ট) বগুড়ার শিবগঞ্জ উপজেলার অর্জুনপুর এলাকা থেকে ১১০ পিস টেপেন্ডাডল ট্যাবলেট ও একটি চাপাতিসহ সিউল হোসেন (২৬) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে শিবগঞ্জ থানা পুলিশ।

পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে তাকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

শিহাবুল্লাহ মারুফ, বগুড়া