সারাদেশ

ভয়ংকর বগুড়ায়! খালের ভেতর থেকে ৬টি হাত বোমা গ্রেনেড উদ্ধার

প্রিন্ট
ভয়ংকর বগুড়ায়! খালের ভেতর থেকে ৬টি হাত বোমা গ্রেনেড উদ্ধার

প্রকাশিত : ১৭ আগস্ট ২০২৫, রাত ৯:৩৫

বগুড়ায় আবারও চাঞ্চল্যকর ঘটনা। পৌরসভার ১৫নং ওয়ার্ডের ছোটকুমিড়া ঝোপগাড়ি মার্কাস মসজিদের পিছনের খাল থেকে আজ রবিবার (১৭ আগস্ট) দুপুরে একসাথে ৬টি হাত বোমা গ্রেনেড উদ্ধার করা হয়েছে।

স্থানীয়রা জানান, খালের আবর্জনা পরিষ্কার করছিলেন এলাকার বাসিন্দা রাকিবুল রহমান ও তার বাবা আঃ জলিল শেখ। এ সময় কাপড়ে মোড়ানো একটি ব্যাগ হাতে আসে। প্রথমে লোহার টুকরো ভেবে খুলে দেখেন ভেতরে গ্রেনেড। সঙ্গে সঙ্গে তারা থানায় খবর দেন।

সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বগুড়া সদর থানার পুলিশ গ্রেনেডগুলো জব্দ করে। এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া গ্রেনেডগুলো পরীক্ষা করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।