ছবি : মোঃ আলামিন মির
“অ্যাডিশনাল ডিআইজি (অ্যাডমিন এন্ড ফিন্যান্স) , ঢাকা রেঞ্জ মহোদয় কর্তৃক জেলা পুলিশ রাজবাড়ীর সদর কোর্ট দ্বি-বার্ষিক ও জেলা ট্রাফিক অফিস বার্ষিক পরিদর্শন”
অদ্য ইং ১৬/০৮/২০২৫ খ্রিঃ জনাব মোহাম্মদ আবদুল মাবুদ, অ্যাডিশনাল ডিআইজি (অ্যাডমিন এন্ড ফিন্যান্স) , ঢাকা রেঞ্জ মহোদয় রাজবাড়ী জেলার সদর কোর্ট দ্বি-বার্ষিক ও জেলা ট্রাফিক অফিস বার্ষিক পরিদর্শন করেন। রাজবাড়ী জেলায় আগমন উপলক্ষে অ্যাডিশনাল ডিআইজি, ঢাকা রেঞ্জ মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান জনাব মোঃ কামরুল ইসলাম, পুলিশ সুপার, রাজবাড়ী।
পরিদর্শনকালে তিনি বিভিন্ন রেজিস্টারপত্র পর্যালোচনা করে করণীয় সংক্রান্তে দিক-নির্দেশনা প্রদান করেন এবং জেলার উর্দ্ধতন কর্মকর্তাগণের সাথে মতবিনিময় করেন। পরিদর্শন শেষে অ্যাডিশনাল ডিআইজি মহোদয় পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।
এ সময় জেলা পুলিশ, রাজবাড়ী'র উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
রাজবাড়ী জেলা প্রতিনিধি
মতামত