পিরোজপুরের মঠবাড়িয়ায় টিকিকাটা এলাকার একটি বাসায় চুরির ঘটনায় দুই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মোসা. রিমি আক্তার জানান, তার টিকিকাটার বাসা থেকে প্রায় ২ লক্ষ টাকা ও স্বর্ণালঙ্কার চুরি হয়েছে।
এ ঘটনায় তারা মঠবাড়িয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডিতে অভিযুক্ত হিসেবে নাম উল্লেখ করা হয়েছে
১। মোঃ মুয়িন (২৯), পিতা- ইউনুস, ঠিকানা: ০১ নং ওয়ার্ড পৌরসভা, মঠবাড়িয়া।
২। মোঃ নাসির উদ্দিন, পিতা- ওয়াদুদ, ঠিকানা: টিকিকাটা, থানা-মঠবাড়িয়া, জেলা- পিরোজপুর।
ভুক্তভোগী পরিবারের দাবি, চুরির সাথে সরাসরি জড়িত এই দুইজন দীর্ঘদিন ধরে এলাকায় তালিকাভুক্ত চোর হিসেবে পরিচিত। এর মধ্যে প্রথম আসামি মোঃ মুঈনের বিরুদ্ধে পূর্বেও চুরির অভিযোগে মঠবাড়িয়া থানায় মামলা রয়েছে।
এলাকা সূত্রে জানা গেছে, মঠবাড়িয়া থানার পাশের ৪ নং ওয়ার্ডের মোঃ মারুফ নামের এক ব্যক্তি ও তার স্ত্রী দীর্ঘদিন ধরে একটি চোরাই সিন্ডিকেট পরিচালনা করে আসছেন। তাদের প্রভাবশালী অবস্থানের কারণে কেউ এই সিন্ডিকেটের বিরুদ্ধে মুখ খুলতে সাহস পান না।
এলাকাবাসীর অভিযোগ, শুধু চুরি নয়—তারা সালিশি বাণিজ্য, জোরপূর্বক জমি দখলসহ নানা অপকর্মে জড়িত। কিন্তু প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে প্রশাসনিক বা সামাজিকভাবে কেউ অবস্থান নিতে পারছে না।
ভুক্তভোগীরা দ্রুত এই চুরির ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ ও চোরাই সিন্ডিকেটের বিরুদ্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপ দাবি করেছেন।
মতামত