বগুড়া কাহালু উপজেলার ময়াজ বাড়ি বাজারে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন মোঃ শামসুল হক (৬০)। তিনি মৃত লাল মাহমুদের পুত্র এবং কাহালুর করমজা পাড়ার বাসিন্দা।
আজ বৃহস্পতিবার অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে চাকু দিয়ে আঘাত করে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা ও স্বজনরা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
মতামত