অপরাধ

লাখপতি হওয়ার স্বপ্নে ইয়াবা ব্যবসা, সোহানের পতন

প্রিন্ট
লাখপতি হওয়ার স্বপ্নে ইয়াবা ব্যবসা, সোহানের পতন

প্রকাশিত : ১৪ আগস্ট ২০২৫, রাত ১:১৩

বগুড়া গাবতলী উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের ভুলি গাড়ী গ্রামের আশরাব আলীর পুত্র সোহান (৩১) দ্রুত ধনী হওয়ার আশায় নেমেছিল ইয়াবা ব্যবসায়। অল্প সময়ে লক্ষ লক্ষ টাকা, গাড়ি ও বাড়ির মালিক হওয়ার স্বপ্নে কক্সবাজার থেকে পেটের ভেতরে করে নিয়ে আসে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট।

আজ বুধবার শাহজাহানপুর উপজেলার বনানী এলাকায় অভিযান চালিয়ে জেলা ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে। পরে প্রক্রিয়াজাত করে সোহানের শরীর থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, লাভের আশায় সোহান দীর্ঘদিন ধরেই মাদক ব্যবসায় জড়িত ছিল। তবে এবার ডিবি পুলিশের হাতে ধরা পড়ায় তার সেই অবৈধ ব্যবসায় বড় ধাক্কা খেল।