সারাদেশ

এনসিপির দুঃখ নাসীরুদ্দীন পাটওয়ারী: এনডিএম মহাসচিব

প্রিন্ট
এনসিপির দুঃখ নাসীরুদ্দীন পাটওয়ারী: এনডিএম মহাসচিব

ছবি : সময় সংবাদ কপি


প্রকাশিত : ১৩ আগস্ট ২০২৫, রাত ৯:৫১

মোমিনুল আমিন বলেন, ‘আমরা একটি প্রবাদ বাক্য জানি চীনের দুঃখ হোয়াং হো নদী। আর এনসিপির দুঃখ হচ্ছে নাসীরুদ্দীন পাটওয়ারী। পাটওয়ারী কখন কী বলে, বলার আগে কিছু খেয়ে নেয় কিনা এটা আসলে প্রশ্ন আছে। আমাদের অনেক ছোট সে। তাকে আমি একটি সুন্দর পরামর্শ দিতে চাই, ঢাকায় অনেক ভালো মানসিক হাসপাতাল আছে, জাতীয় মানসিক ইনস্টিটিউট আছে সেখানে যদি তিনি দয়া করে যান। আমার মনে হয় তাহলে আগামীতে তিনি রাজনীতিতে ভালো করতে পারবেন। কারণ আমরা তরুণ নেতৃত্বকে সামনে চাই।’

 


বুধবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ১১ টায় রাজবাড়ী শহরের নতুন বাজার এলাকায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।



তিনি বলেন, ‘নির্বাচনকে বানচাল করার-প্রতিহত করার কোনো শক্তি আমরা বাংলাদেশে মাথাচাড়া দিয়ে উঠতে দেব না। আমরা যারা জাতীয়তাবাদী শক্তি রয়েছি, আমরা বিশ্বাস করি আমরা যদি সজাগ থাকি তাহলে কোনো অপশক্তি নির্বাচনকে বানচাল করতে পারবে না।’


আরও পড়ুন: দুই মাসের মধ্যে সংসদীয় আসনের সীমানা চূড়ান্ত চায় এনডিএম


মোমিনুল আমিন আরও বলেন, ‘আমি রাজবাড়ীর-২ আসন তথা পাংশা-কালুখালী-বালিয়াকান্দিতে গত ১০ বছর ধরে কাজ করে আসছি। আমরা বিএনপির সাথে যুগপৎ আন্দোলনে রয়েছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন একসাথে নির্বাচন এবং জাতীয় সরকার গঠন করার। সেই হিসেবে আমরা আশাবাদী এখানে হয়তো আমরা জোটগতভাবে নির্বাচন করতে পারব।’ 



তিনি বলেন, ‘পাংশা-কালুখালী-বালিয়াকান্দি উপজেলার স্বাস্থ্যব্যবস্থা অত্যন্ত নাজুক। আমার একটি প্রতিশ্রুতি ছিল, এখানে নির্বাচিত হলে আমি এখানে একটি আন্তর্জাতিক মানসম্পন্ন হাসপাতাল করতে চাই। প্রত্যেকটা উপজেলায় আইসিইউ অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে চাই। এখানকার বেকার সমাজ যেন বিদেশে উন্নত কর্মসংস্থানের সুযোগ পায় সেজন্য আমি কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট করতে চাই।’



তিনি আরও বলেন, ‘এখানকার মৎস্যজীবী ও কৃষিজীবী যারা আছেন তারা মধ্যস্বত্বভোগীদের পাল্লায় পড়ে পণ্যের ন্যায্য মূল্যটা পান না। আমি মার্কেট ওরিয়েন্টেড একটি লিঙ্কেজ করতে চাই বাংলাদেশের অর্থনীতির মেইনস্ট্রিম সাপ্লাই চেইনের সাথে। এখানকার এগ্রিকালচার ও এগ্রো বেইজ যে ইকোনমিক সেইটার কানেক্টিভিটিটা আমি তৈরি করতে চাই। যাতে অর্থনীতির মূলধারায় রাজবাড়ী-২ আসন অন্তর্ভুক্ত হতে পারে। বিগত সময় রাজবাড়ী-২ আসনের কোন সংসদ সদস্য সংসদে দাঁড়িয়ে তরুণদের কথা বলেননি। আমি যদি নির্বাচিত হই ইনশাআল্লাহ রাজবাড়ী-২ আসনের ভয়েজ সারা বাংলাদেশের মানুষরা শুনবে। এখানকার তরুণ সমাজ যেটা চায় সেটাই আমি সংসদে বলবো এবং বাংলাদেশের মানুষকে জানাবো রাজবাড়ী-২ একটি মডেল আসন। এছাড়া একটি অন্যতম পর্যটন কেন্দ্র হিসেবেও আমি রাজবাড়ী-২ আসনকে গড়তে চাই।’

 


আরও পড়ুন: ডিসেম্বর পর্যন্ত দেরি কেন, তার আগেই নির্বাচন সম্ভব: ববি হাজ্জাজ

এর আগে এনডিএম মহাসচিব মোমিনুল আমিন গাড়িবহর নিয়ে ঢাকা থেকে রাজবাড়ীর নতুন বাজার পৌঁছালে সেখানে দলীয় নেতারা তাকে ফুলেল অভ্যর্থনা জানান। এসময় এনডিএম এর কেন্দ্রীয় ও স্থানীয় নে

তারা উপস্থিত ছিলেন।


রাজবাড়ী জেলা প্রতিনিধি মোঃ আলামিন মির