বরিশাল

নদীর জোয়ার-ভাটার পানিতে প্রতিনিয়ত ভাসছে ১০০টি পরিবার

প্রিন্ট
নদীর জোয়ার-ভাটার পানিতে প্রতিনিয়ত ভাসছে ১০০টি পরিবার

ছবি : জোয়ার-ভাটার পানিতে ডুবে থাকা চরমোন্তাজ এর ঘরবাড়ি, দুর্ভোগে ১০০টি পরিবার


প্রকাশিত : ১৩ আগস্ট ২০২৫, দুপুর ১:৪৪

রাঙ্গাবালী, (পটুয়াখালী) প্রতিনিধি, 

পটুয়াখালীর, রাঙ্গাবালী উপজেলার, চরমোন্তাজ মিটার বাজারের, প্রায় ১০০টি পরিবার প্রতিদিন নদীর জোয়ার-ভাটার পানিতে ভাসছে।  স্থায়ী  রিং ভেরি না থাকায় বছরের অধিকাংশ সময়ই ঘরে ঘরে পানি ঢুকে পড়ে, ফলে মানবেতর জীবনযাপন করছে স্থানীয়রা। নদীর তীব্র স্রোতের কারণে, অনেকের ঘরের ভিটি পর্যন্ত চলে গেছে। 

স্থানীয় বাসিন্দা, মোঃ নজরুল মৃধা বলেন, "ছোট একটা রিং ভেরির অভাবে আমরা ১০০ টা ফ্যামিলি প্রতিনিয়ত জোয়ার ভাটার পানিতে প্লাবিত হচ্ছি।" 

জলাবদ্ধতার কারণে রান্না-বান্না ও বিশুদ্ধ পানির সংকট দেখা দেয়। ডায়রিয়া, চর্মরোগ ও সর্দি-কাশির মতো রোগ ছড়িয়ে পড়ছে।

স্থানীয়রা স্থায়ী রিং ভেরি নির্মাণের দাবি জানালেও এখনো কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

এলাকার মানুষের একটাই প্রত্যাশা-দ্রুত স্থায়ী রিং ভেরি নির্মাণ করে তাদের এই দুর্ভোগের অবসান ঘটানো।

 মোঃ সাইমুন

ডেইলি দ্যা নিউজ টাইম

রাঙ্গাবালী (পটুয়াখালী)