ছবি : রাঙ্গাবালীতে ১০ দিনের ভিডিপি মৌলিক প্রশিক্ষণ ও সনদ বিতরণ
রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি,
পটুয়াখালীর রাঙ্গাবালীতে ১০ দিনের গ্রামভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি (পুরুষ-মহিলা) মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান এবং সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার চরমোন্তাজ ইউনিয়ন পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রশিক্ষণ প্রাপ্ত ভিডিপি সদস্যরা সামাজিক নিরাপত্তা ও উন্নয়নের ক্ষেত্রে তাদের দক্ষতা বৃদ্ধি, শান্তি শৃঙ্খলা রক্ষা, এবং গ্রামীণ সমাজে সেবা কার্যক্রম কার্যকরভাবে বাস্তবায়ন করার জন্য ১০ দিনের প্রশিক্ষণ সম্পন্ন করেছেন।
শেষে প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যদের হাতে সনদ বিতরণ করা হয়।
মতামত