সারাদেশ

সালথায় ‘জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫’ পালিত

প্রিন্ট
সালথায় ‘জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫’ পালিত

ছবি : সালথায় ‘জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫’ পালিত


প্রকাশিত : ১২ আগস্ট ২০২৫, দুপুর ২:৫৯

“প্রযুক্তি নির্ভর যুবশক্তি বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” এই প্রতিপাদ্যবিষয়কে সমানে রেখে ফরিদপুরের সালথায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উদ্‌যাপন উপলক্ষ্যে র‍্যালি, আলোচনা সভা ও প্রশিক্ষণ সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

আজ মঙ্গলবার(১২ আগস্ট) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দিবসটির শুরুতে উপজেলা পরিষদের চত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সূচনা স্থানে এসে শেষ হয়।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জিয়াউল হকের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. আনিছুর রহমান বালী।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার সুদর্শন শিকদার, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মো. খায়ের উদ্দিন আহমেদ, একাডেমিক সুপারভাইজার শওকত আকবর, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মো. হুমায়ুন কবির, সোনালি ব্যাংক সালথা শাখার ম্যানেজার মো.মাহবুবুর রহমান, প্রমুখ।

আলোচনা সভা শেষে উপস্থিতি সকলকে জুলাই গণঅভ্যুত্থানে অর্জিত বাংলাদেশের সার্বিককল্যাণের জন্য শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার। পরে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।