সারাদেশ

জলঢাকায় ভ্যান ছিনতাই করতে গিয়ে ২ জন আটক

প্রিন্ট
জলঢাকায় ভ্যান ছিনতাই করতে গিয়ে ২ জন আটক

ছবি : ভ্যান ছিনতাইকারী চক্রের দুজন


প্রকাশিত : ১২ আগস্ট ২০২৫, দুপুর ২:৪৫

জলঢাকা প্রতিনিধি 

গতকাল রাত আনুমান ১১.০০ টায় জলঢাকার দেশিবাই দড়িভিজার দোলা নামক জায়গায় , ভ্যান ছিনতাইকারী চক্রের মধ্যে দুই জন ভ্যান চালক কে কৌশলে নিয়ে গিয়ে,চালকের চোখে গুল ছিটিয়ে এবং শরিরের বিভিন্ন জায়গায় ছুরিকাঘাত করে চার্জার ভ্যান ছিনতাই এর চেষ্টা করে। ভ্যান চালক কাশেম ব্যাপক চিল্লা হাল্লা করলে, ছিনতাইকারীরা দৌড়ে পালানোর চেষ্টা করলে,এ সময় সাধারণ জনগণ, ভ্যান ছিনতাইকারীর ০২ জন কে আটক করতে সক্ষম হয়। ভ্যানচালক কাসেম কে জলঢাকা হাসপাতলে নিয়ে গেলে, গুরুতর অবস্থা দেখে ডাক্তার তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে দেন। ছিনতাই কারীদের জনগণ পুলিশের হাতে তুলে দেন।

উল্লেখ্য যে একই ঘটনাস্থলে, গত দু\\'বছর আগে বগুলাগাড়ির আবু তালেব নামে এক ভ্যানচালক কে কুপিয়ে হত্যা করে ছিনতাইকারীরা ভ্যান নিয়ে যায়।

এজন্য, চিনতেই কারীদের কে রিমান্ডে নিয়ে, ছিনতাইকারীর মূল হোতাদের বের করা হউক, এরকম দাবি করছেন স্থানীয় ভ্যানচালকরা।