কবিতা

সত্য বলা পাপ!

প্রিন্ট
সত্য বলা পাপ!

ছবি : সত্য বলা পাপ!


প্রকাশিত : ১২ আগস্ট ২০২৫, দুপুর ১২:৪৫

***সত্য বলা পাপ***

**** এ জে এম ছালেহ্ রাসেল। 

সত্য এখন! 

শিল্পাচার্য জয়নুল আবেদীনের 

দুর্ভিক্ষের আঁকা ছবির মতো,

জসিমউদ্দীনের 

ধাঁনের শীশের শিশিরের মত,

আল্ মাহমুদের সোনালী কাবিন

নয়তো নজরুলের 

বিশের বাঁশির মত।

সুর উঠে...

কিন্তু তার কোন লয় নেই, 

ওস্তাদ জাকির হোসেনের 

তবলায় আঙুলের ঝলক দেখায়

শব্দ ছন্দে তা বেজে উঠে না।

ফররুখ আহমেদের 

সাত সাগরের মাঝি

বাদাম তোলে না,

বড়ই অদ্ভুত এই সত্য চারন!

স্বার্থের আড়ালে সবাই 

বেশ চুপ চাপ,

সয়ে যায় শত অনিয়ম

আর অবিচারের খড়গ।

শত মৃত্যুকে বলে

যতসামান্য বই কি

এ সয়ে যাবে জাতির,

ক্ষনিক কাল ক্ষেপন

বইতো কিছুই না।

আমরা সয়ে যাওয়া 

এক বিশ্বাস ঘাতক জাতী!

আমরা স্বাধীনতা ভুলে যাই

আমরা লক্ষ শহীদ 

আর লক্ষ নারীর সম্ভ্রমহানি 

দিব্যি ভুলে যাই, 

আমাদের আবেগ 

বড়ই ভঙ্গুর!

নতুন কোন ঘটনায়

পুরোনো কষ্ট ক্লেশ

বেমালুম ভুলে যাই।

সত্যিই কি সত্য....

এই বঙ্গীয় দ্বীপে আছে???

***###***

২৩-০৭-২০২৩

গাজীপুর।